শাবি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৫

শাবি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

লন্ডন বাংলা ডেস্ক ::

ঢাকায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ ও তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

 

 

৯ম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

 

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ প্লাটফর্ম’র সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

 

 

এ সময় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলার তীব্র নিন্দা ও অভিযুক্তদের বিচারের দাবি জানান তারা। এবং তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষায় বসবেন না বলে যা বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

 

 

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো- সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগে ন্যূনতম বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে, উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে  ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং একই ডিসিপ্লিনে উচ্চতর ডিগ্রিধারী বিএসসি গ্র্যাজুয়েটদের জন্য নিয়োগ পরীক্ষার সুযোগ রাখতে হবে এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না। এর জন্য আইনি ব্যবস্থা নিতে হবে।

 

পাশাপাশি নন-অ্যাক্রিডেটেড বিএসসি কোর্সগুলোকে দ্রুত আইইবি-বিএইটিইর স্বীকৃতির আওতায় আনতে হবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031