সিলেট ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৮ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
হবিগঞ্জ জেলার মাধবপুরে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
সেনাক্যাম্প সুত্রে জানাযায় শুক্রবার (২৯ আগস্ট) ভোররাত আনুমানিক ৫টা ৩০ মিনিটের দিকে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৯৮ বোতল ফেনসিডিল, ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন, হবিগঞ্জের মাধবপুর থানার জালুয়াবাদ গ্রামের দুধ মিয়ার ছেলে মো. রমজান ফকির (২৬) এবং একই গ্রামের মো. মধু মিয়ার ছেলে মো. সুজন মিয়া (২০)।
পরে সেনাবাহিনী আটককৃত ব্যক্তিদের উদ্ধারকৃত ফেনসিডিল, গাঁজা ও অন্যান্য জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করে।