সিলেট ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেটের কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুইজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
তারা হলেন, কোম্পানীগঞ্জের উত্তর বুড়দেও গ্রামের আব্দুল হান্নানের ছেলে মিজান আহমেদ (৩০) ও শাহাব উদ্দিনের ছেলে মেরাজুল আলী (৩২)। তারা দু’জনেই সাধারণ বালু শ্রমিক।
শুক্রবার সকাল ৬টার দিকে ধোলাই নদীর ইজারা বাহির্ভুত স্থানে থেকে বালু তোলার অপরাধে মাটি ব্যবস্থাপনা আইনে তাদের দু’জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, রবিন মিয়া।
তিনি জানান, এসব ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণে সক্রিয়।
যেকোনো মূল্যে আমরা অবৈধভাবে বালু-পাথর উত্তোলন প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুত।