কমলগঞ্জ অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২০

কমলগঞ্জ অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষতি

জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের ধলাইরপার গ্রামে আকস্মিক সৃষ্ট অগ্নিকান্ডে দুটি ঘর পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি। সোমবার সকাল ১১টায় ধলাইরপার গ্রামে আলফু মিয়ার বাড়ির মোদীর দোকানে এ অগ্নিকান্ড ঘটে।

 

ক্ষতিগ্রস্ত আলফু মিয়া জানান, তার ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগে দোকান ও বসতঘরসহ দুটি ঘর সম্পূর্ণরুপে পুড়ে গেছে। আগুনে দোকানের ও বসতঘরের সব সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসেস এন্ড রেসকিউ দল এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

 

মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, তার ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। তবে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসেস এন্ড রেসকিউ দল জানাচ্ছেন সম্ভবত বাড়ির ঘর সংলগ্ন একটি খড়ের গাদায় কোনভাবে লাগা আগুনটি পরবর্তীতে ঘরে লেগে যায়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930