রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা: তাহের

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৫

রোডম্যাপ ঘোষণা সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা: তাহের

লন্ডন বাংলা ডেস্ক ::

নির্বাচনের রোডম্যাপ ঘোষণা একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুলের নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ শুক্রবার কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালির বাজার ইউনিয়নে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, ‌‘ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই। আমরা ১৫ ফেব্রুয়ারি নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি। কিন্তু একটি সুষ্ঠ অবাধ নির্বাচনের জন্য কিছু বিষয় সুরাহা হওয়া খুবই জরুরি। এরমধ্যে জুলাই চার্টারকে আইনগত ভিত্তি দিতে হবে এবং এর ভিত্তিতেই ফেব্রুয়ারির নির্বাচন দিতে হবে। কিন্তু সেগুলো না করেই নির্বাচনের যে পথ নকশা ঘোষণা করা হয়েছে সেটি একটি সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার নীল নকশা বলে মনে করি।’

 

তিনি আরও বলেন, ‘আমরা সরকার ও নির্বাচন কমিশনকে বাধ্য করব জুলাই চার্টার রিফান্ড ও পিআরের মাধ্যমে নির্বাচন করতে। এ ছাড়া আগের ট্র্যাডিশনাল পদ্ধতি ও নতুন প্রস্তাবিত পিআর, দুটার মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা করার নির্বাচন কমিশনের বড় ধরনের অপরাধ। এ জন্য নির্বাচন কমিশনকে দেশবাসীর প্রতি ক্ষমা চাওয়ারও আহ্বান জানাব।’

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমির মু মাহফুজুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জামায়াতে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, কালিকাপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেমসহ আরও অনেকে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31