তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন : ১৬ জনকে কারাদণ্ড

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫

তাহিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন : ১৬ জনকে কারাদণ্ড

লন্ডন বাংল ডেস্ক ::

সুনামগঞ্জের তাহিরপুরে নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৬ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৬ জনকে এক মাস করে কারাদণ্ড এবং একজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন,  শ্রীপুর উত্তর ইউনিয়নের জামালপুর গ্রামের মোশাহিদ (২৫), বাশতলা গ্রামের আনোয়ার হোসেন (২৫), সাজিনুরের ছেলে মো. ইজাজুল (১৯), মহিউদ্দিনের ছেলে আজিম উল্লাহ (২৩), আতাবুর রহমানের ছেলে রুবেল মিয়া (২২), হালু মিয়ার ছেলে হেলামিন (২৪), সামছুল নুরের ছেলে মো. খসরু (২৩), আসাদ নুরের ছেলে জাহিদুল ইসলাম (২৪), মো. কবির হোসেন (৩০), মো. এবাদুল (১৯), জমির হোসেনের ছেলে মো. হোসাইন (২৯), মর্তুজ আলীর ছেলে সাগর (১৯), আতাউর রহমানের ছেলে মো. জুবায়েল (১৯), ফালু মিয়ার ছেলে আমিন (২২), আজর আলীর ছেলে মো. আবিদ নুর (২১) এবং আব্দুল আলীর ছেলে সাজারুল হোসেন (২০)।

 

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দণ্ডপ্রাপ্তদের জেলহাজতে পাঠানো হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

 

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত বলেন, কলাগাঁও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা- ২০১০ আইনে ১৬ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ ছাড়া জব্দকৃত নৌকা ও বালু পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাহিরপুর থানার জিম্মায় থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930