সিলেট ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৫
লন্ডন বাংল ডেস্ক ::
নানা অনিয়ম ও হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক)।
রবিবার (৭ সেপ্টেম্বর) এসব অভিযান পরিচালনা করা হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ায় অনিয়ম ও হয়রানির অভিযোগে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় থেকে অভিযান পরিচালিত হয়। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে এনফোর্সমেন্ট দল।
দুদক জানায়, ‘হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অনুপস্থিতি। নিম্নমানের খাবার এবং ব্যবস্থাপনার নানা ত্রুটি রয়েছে।’ রোগীরা দুদক দলের কাছে অভিযোগ করে বলেছেন, ‘রাতের খাবারের তালিকায় মাছ থাকা সত্ত্বেও তা দেওয়া হয়নি। দুদক দল এসব অনিয়ম সরেজমিনে পর্যবেক্ষণ এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।