সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪

লন্ডন বাংল ডেস্ক ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী কাঁচা বাজারে বসতভিটার জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নোয়াখালী কাঁচা বাজারে সদর উদ্দিনের ফার্মেসির সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, এলাকার মৃত হরমুজ আলীর ছেলে কাচু মিয়া (৬০), মৃত আফতাব উদ্দিনের ছেলে হারুন মিয়া (৫০),  এবং মৃত আব্দুল লতিফের ছেলে মনসুর আলী (২০) ও আলাউদ্দিনের ছেলে ইলিয়াস (৩২) ।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হরমুজ আলীর ছেলে কাচু মিয়া (৬০) এবং মৃত আব্দুল বারীর ছেলে আলাউদ্দিন (৬০) এই দুই প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরে একটি বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে এদিন বিকেলে কথাকাটাকাটি থেকে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কাচু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহতদের মধ্যে ১ম পক্ষের হারুন মিয়া (৫০) ও মনসুর আলী (২০) এবং ২য় পক্ষের ইলিয়াস (৩২) — এ তিনজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। আজ তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930