বিশ্বনাথে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: 2:52 PM, September 10, 2025

বিশ্বনাথে ৮ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

লন্ডন বাংল ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

‘সড়কের জায়গা দখল করে ও বাসিয়া ব্রীজের উপর’ অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারী ওই ব্যবসায়ীকে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফুর রহমানের নেতৃত্বে পরিচালিত পৃথক ভ্রাম্যমাণ আদালত তাদের কাছ থেকে জরিমানা আদায়ের পাশাপাশি যানজট নিরসনের জন্য অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

 

প্রশাসন সূত্রে জানা গেছে, পৌর শহরের যানজট নিরসনের জন্য বাসিয়া ব্রীজের উপর ও মুখেসহ সড়কের জায়গা দখল করে অবৈধভাবে দোকান বসিয়ে ব্যবসা পরিচালনাকারীদেরকে উক্ত স্থানগুলো থেকে নিজেদের দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য একাধিক বার নোটিশ প্রদান করা পরও তারা নিজের দোকান সরিয়ে না নেওয়ার কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পৃথকভাবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায়ের পাশাপাশি তাদেরকে উচ্ছেদ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30