বড়লেখায় জিআর মামলার পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

বড়লেখায় জিআর মামলার পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেপ্তার

লন্ডন বাংল ডেস্ক ::

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ অভিযান চালিয়ে জিআর মামলার পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন-সুফিনগর গ্রামের সেলিম উদ্দিনের ছেলে মাহিন আহমদ (১৯) ও হাবিব আলীর ছেলে জামাল উদ্দিন (৩২) এবং পশ্চিম মাইজগ্রামের হবিবুর রহমান ওরফে বাহাদুর আলীর ছেলে আব্দুর রব মখন (২৫) ও আলম হোসেন (৪০)।

 

বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বুধবার দুপুরে জানান, গ্রেপ্তারকৃত চারজনই পৃথক জিআর মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031