হবিগঞ্জে দেড় ডজন মামলার আসামীকে গলা কেটে হত্যা, আটক ১

প্রকাশিত: 5:31 PM, September 10, 2025

হবিগঞ্জে দেড় ডজন মামলার আসামীকে গলা কেটে হত্যা, আটক ১

লন্ডন বাংল ডেস্ক ::

হবিগঞ্জের বাহুবলে দেড় ডজন মামলার আসামী ডাকাত জামাল মিয়া (৪০) কে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোযাগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

নিহত জামাল মিয়া নোয়োগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে ১০/১৫ জনের একদল দুর্বৃত্ত তার ঘরে প্রবেশ করে। পরে তাকে ঘর থেকে বের করে নিয়ে যায় বাড়ির পার্শ্ববর্তী ধানি জমির পাশে। সেখানে তাকে গলা কেটে হত্যা করা হয়। তবে কে বা কারা কেন তাকে নির্মমভাবে হত্যা করেছে তা জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
 

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘জামালের বিরুদ্ধে ডাকাতিসহ প্রায় দেড় ডজন মামলা রয়েছে। সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়। পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30