সিলেটে হোটেল থেকে এক নারীর সাথে ৩ পুরুষ আটক

প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

সিলেটে হোটেল থেকে এক নারীর সাথে ৩ পুরুষ আটক

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেট মহানগর দক্ষিণ সুরমা থানার পুলিশ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।

 

 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টা ৫ মিনিটের দিকে কদমতলী এলাকার হোটেল আল ইসলাম-এ এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজন পুরুষ ও একজন নারীকে আটক করা হয়।

 

 

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রিপন মিয়া (৩৪), মফিজ আলী (৩৪), তুরন মিয়া (৩৭) এবং সোনারা বেগম (৩৫)।

 

 

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় সিলেট মহানগরী আইন ২০০৯ এর ৭৭ ধারায় নন-এফআইআর নং ১৭৫, তারিখ ১১/০৯/২০২৫ খ্রি. মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930