মধ্যরাতে আগুনে পুড়ল ৪ দোকান

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

মধ্যরাতে আগুনে পুড়ল ৪ দোকান

লন্ডন বাংলা ডেস্ক ::

হবিগঞ্জের লাখাই বাজারে মধ্যরাতে অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে আনে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

 

স্থানীয়রা জানান, লাখাই বাজারের ডা. রামজয়ের ফার্মেসীতে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ডা. রামজয়ের ফার্মেসী, রফিক মিয়ার ফলের দোকান, উপানন্দ দাসের দোকান ও মালেক মিয়ার কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে।

 

 

লাখাই থানার (ওসি) বন্দে আলী আগুণের বিষয়টি নিশ্চিত করেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930