সিলেটে বিশাল চালানসহ র‌্যাবের হাতে সমুজ আটক

প্রকাশিত: 3:59 PM, September 12, 2025

সিলেটে বিশাল চালানসহ র‌্যাবের হাতে সমুজ আটক

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে ইয়াবার বিশাল চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত পৌণে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে সমুজ আলী নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

আটক সমুজ আলী (২৮) সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁও’র মৃত মো. চান মিয়ার ছেলে। তার কাছ থেকে ৪৯টি প্যাকেটে রাখা ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‌্যাব জানিয়েছে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সমুজ আলী জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে বিভিন্ন স্থানে বিক্রি করতো।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30