সিলেট সীমান্তে পালালো কারবারি, বিজিবি পেল যা

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

সিলেট সীমান্তে পালালো কারবারি, বিজিবি পেল যা

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু, মহিষ ও পান জব্দ করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ১৯ ব্যাটালিয়ন (জকিগঞ্জ ব্যাটালিয়ন) এর আওতাধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে এসব পশু ও পণ্য জব্দ করে। তবে এসময় কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। অভিযান টের পেয়ে পালিয়ে গেছে তারা।

 

বিজিবি জানায়, শুক্রবার রাত (বৃহস্পতিবার দিবাগত রাত) দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি সীমান্ত ফাঁড়ির একটি টহল দল অভিযান চালিয়ে ভারতীয় ৭টি মহিষ আটক করে। আটক মহিষের মূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
 

একই রাত ১টার দিকে জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল ফুলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরুর ৬টি বাছুর ও ১টি গরু আট ককরে। আটক গরু ও বাছুরের মূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা বলে বিজিবি  জানিয়েছে।

 

এছাড়া বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কানাইঘাট উপজেলার লোভাছড়া সীমান্ত ফাঁড়ির টহল দল হাপারমুখ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় পান জব্দ করে।

 

সীমান্তে চোরাচালানবিরোধী এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031