মধ্যনগরে বিশেষ অভিযানে ভারতীয় ৩২০ বস্তা কয়লা সহ ৩ জন গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

মধ্যনগরে বিশেষ অভিযানে ভারতীয় ৩২০ বস্তা কয়লা সহ ৩ জন গ্রেপ্তার

প্রতিনিধি/সুনামগঞ্জ ::

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটে ৩২০ বস্তা ভারতীয় কয়লা, ১ টি ইঞ্জিন চালিত নৌকা সহ ৩ জন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।

 

জমশেরপুর গ্রামের উওর পাশে রুপেশ্বর হাওড়ে জোড়খলা নামক স্থান দিয়ে অবৈধভাবে নদী পথে কলমাকান্দা থানা এলাকায় চোরাচালানের মাধ্যমে ভারতীয় জ্বালানী কয়লা বিক্রয়ের উদ্দেশ্যে নৌকাযোগে যাওয়ায় সময় তাদেরকে গ্রেপ্তার করেছে।

 

গ্রেফতারকৃত আসামী- ১। খুরশিদ আলম (২৯), পিতা- মোঃ হরমুজ আলী,মাতা- মোছাঃ পিয়ারা খাতুন, ২। মোঃ রাশেদ মিয়া (২৩), পিতা- মোঃ লায়েছ মিয়া,মাতা- মোছাঃ রোকেয়া খাতুন, উভয় গ্রাম – চারাগাঁও সংসারপাড়, ৩। দীন ইসলাম (২২),পিতা- আব্দুল বারেক, মাতা- আনোয়ারা খাতুন,গ্রাম -কলাগাঁও, সর্ব থানা-তাহিরপুর,জেলা-সুনামগঞ্জসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে একটি মামলা করেন।

 

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিবুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930