মধ্যনগরে মেধাবী ফারজানার ডাক্তার হওয়া স্বপ্নপূরণে সহায়তায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

মধ্যনগরে মেধাবী ফারজানার ডাক্তার হওয়া স্বপ্নপূরণে সহায়তায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাব

প্রতিনিধি/সুনামগঞ্জ::

সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের ছাতারগর গ্রামের দিনমজুর জামাল মিয়া মেধাবী কন্যা ফারজানা আক্তার আঁখি মহিষখোলা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই কৃতি শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করে সবাইকে চমকে দিয়েছে। তার লক্ষ্য একদিন ডাক্তার হয়ে মানবতার কল্যাণে গরিব-দুঃখী মানুষের সেবা করা।

 

ফারজানার বাবা জামাল মিয়া পেশায় দিনমজুর। কঠিন দারিদ্রতার মধ্যে থেকেও মেয়ের স্বপ্নকে বুকে লালন করে যাচ্ছেন তিনি। জামাল মিয়া বলেন, শিক্ষার প্রতি আমার মেয়ের আগ্রহ ও কঠোর পরিশ্রমের ফলেই আজ মহিষখোলা উচ্চ বিদ্যালয়ে সেরা রেজাল্ট করেছে।

 

আমি গরিব হলেও মেয়ের সাফল্যে সকল দুঃখ-কষ্ট ভুলে গেছি। তার এই অদম্য মেধা ও ইচ্ছাশক্তিকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছে মধ্যনগর উপজেলা প্রেসক্লাব। সংগঠনের পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে ফারজানাকে নগদ অর্থসহ উপহার প্রদান করা হয়।

 

প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, ফারজানার পড়ালেখার দায়িত্ব তারা গ্রহণ করেছেন। মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ বলেন, ফারজানার মতো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নে সহযোগিতা করতে পারা আমাদের জন্য গর্বের বিষয়। তার স্বপ্ন পূরণ হলে একদিন সমাজ ও মানবতার কল্যাণে বড় ভূমিকা রাখবে।

 

উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ছাতারগড় গ্রামের এই মেধাবী কন্যার স্বপ্ন পূরণে শুধু মধ্যনগর নয়, গোটা সুনামগঞ্জ জেলা জুড়েই শুভকামনার বার্তা বইছে। আমরা আশা করি সমাজের বৃত্তশালী মানুষরা তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930