পাথর চাপা দিয়ে যা নিয়ে যাচ্ছিলেন শুভ ও জামিল

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৫

পাথর চাপা দিয়ে যা নিয়ে যাচ্ছিলেন শুভ ও জামিল

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটে শুভ ও জামিল নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগরীর বড়শলা বাইপাস সড়কে চেকপোটস্ট বসিয়ে তাদেরকে আটক করা হয়।

 

পাথরবোঝাই ট্রাকে লুকিয়ে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিলেন তারা। ট্রাকে পাথর চাপা দেওয়া অবস্থায় ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

 

আটককৃতরা হলো- মেহেরপুর জেলা সদরের সুবিদপুর খানপাড়ার সানোয়ার খানের ছেলে শুভ খান (৩৩) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর কালিবাড়ির কলিম উল্লাহর ছেলে জামিল আহম্মদ (২১)। শুভ ট্রাক চালক ও জামিল হেলপার বলে জানিয়েছে পুলিশ।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পাথরবোঝাই ট্রাকে করে কৌশলে ফেনসিডিলের চালান নিয়ে যাচ্ছিল চালক শুভ ও হেলপার জামিল। গোপনে তথ্য পেয়ে এয়ারপোর্ট থানাপুলিশ বড়শলা বাইপাস সড়কে চেকপোস্ট বসিয়ে ট্রাকটি আটক করে তল্লাশি চালায়। এসময় কৌশলে লুকিয়ে রাখা ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

 

আটকককৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এসএমপির মিডিয়া অফিসার সাইফুল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930