সিলেটে যে অপরাধে নাবিলকে ধরলো পুলিশ

প্রকাশিত: 4:57 PM, September 14, 2025

সিলেটে যে অপরাধে নাবিলকে ধরলো পুলিশ

লন্ডন বাংলা ডেস্ক::

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) দীপরাজ ধর প্রিন্সের নেতৃত্বে ফোর্সসহ নগরীর সোবহানীঘাট কাষ্টঘর রাস্তার মুখ এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাবিল আহমদ (২২) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৪ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

গ্রেফতার নাবিল আহমদ সিলেটের শাহপরাণ থানার তেররতন বাজার এলাকার বাসিন্দা। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

বিধি মোতাবেক গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30