সিলেটে পাথরলুট কান্ডে বিএমপির পদ হারানো সাহাব উদ্দিন গ্রেফতার

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

সিলেটে পাথরলুট কান্ডে বিএমপির পদ হারানো সাহাব উদ্দিন গ্রেফতার

লন্ডন বাংলা ডেস্ক::

সিলেটে পাথর লুট কান্ডে বিএমপির পদ হারানো সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সিলেট নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়

 

 

র‌্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল শনিবার রাত ১১টার দিকে কুমারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থান (মামলা নং- ০৯, তারিখ-১৫/০৮/২০২৫ খ্রিঃ, ধারা- খনি ও খনিজ সম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন ১৯৯২ এর ৫ তৎসহ ৩৭৯/৪৩১ পেনাল কোড ১৮৬০; এর মূলে সিলেটের বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদা পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূলহোতাকে গ্রেফতার করে।’

 

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জনান, তার বিরুদ্ধে সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও কোতোয়ালী থানায় ০৭টি মামলা রয়েছে।

 

 

এর আগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি সাহাব উদ্দিনের সকল পদ স্থগিত করা হয়। গত ১১ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএমপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031