সিলেটে পুলিশের অভিযানে ৭ জন আটক

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৫

সিলেটে পুলিশের অভিযানে ৭ জন আটক

লন্ডন বাংলা ডেস্ক::

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের মোগলগাঁও বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়েছে। জুয়া খেলার অভিযোগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে জালালাবাদ থানাপুলিশ তাদেরকে  আটক করে।

 

আটককৃতরা হলো- মোগলগাঁও এর মৃত সোনা মিয়ার ছেলে আবু লেইছ (৪৮), মৃত ময়না মিয়ার ছেলে আজিজুর রহমান (৪০), মৃত মছদ্দর আলীর ছেলে আবদুল করিম, মৃত আবদুর রহিমের ছেলে আল আমিন (৩৫), আজুর আলীর ছেলে জমির আলী (৫০), মৃত তজমুল আলীর ছেলে ফয়জুল হক (৩৮) ও মৃত মখলিছ আলীর ছেলে আজিজুর রহমান (২৮)।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ ২ হাজার ১৯৫ টাকা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930