সোবহানীঘাট থেকে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশিত: 1:39 PM, September 15, 2025

সোবহানীঘাট থেকে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেট নগরীর সোবহানীঘাট থেকে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টার হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো- সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের নিপেন্দ্র দাশের ছেলে নিক্সন দাশ (৩৪) ও জালালাবাদ থানাধীন হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার অজয় রায়ের ছেলে ছাত্রলীগ নেতা রূপক রায় (৩০)।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30