সিলেটে বালু চুরির দায়ে ৩ মামলা : আসামি অর্ধসহস্রাধিক

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

সিলেটে বালু চুরির দায়ে ৩ মামলা : আসামি অর্ধসহস্রাধিক

লন্ডন বাংলা ডেস্ক ::

পাথর লুটের পর এবার সিলেটে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় থানায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। গোয়াইনঘাটে পিয়াইন নদীর ইজারাবহির্ভূত বিভিন্ন স্থান থেকে বালু চুরির অভিযোগে এসব দায়ের করা হয়েছে। এরমধ্যে ২ মামলায় মোট ৪২ জনের নাম উল্লেখ করে আরও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

 

সোমবার গোয়াইনঘাট থানার ওসি তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 

জানা যায়, গোয়াইনঘাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মো. আব্দুল মোনায়েম ২টি মামলা করেছেন। এরমধ্যে একটিতে তিনি ২৬ জনের নাম উল্লেখ করে ১০০-১৫০ জনকে অজ্ঞাত আসামি করেন। তবে অপর মামলার আসামী সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেননি ওসি।

 

অপর মামলাটি করেন ভূমি সহকারী কর্মকর্তা আবু বকর গাজী, যেখানে ১৬ জনের নাম উল্লেখ করে একই সংখ্যক অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

 

বালু তোলার স্থানগুলো হলো পশ্চিম জাফলংয়ের হাজিপুর, প্রতাপপুর, লুনীর কইন্না খাল, আমবাড়ি এলাকা ও পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন অংশ। এসব এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930