চুনারুঘাট থানার ওসির পর ক্লোজড সেই গাড়িচালক

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

চুনারুঘাট থানার ওসির পর ক্লোজড সেই গাড়িচালক

লন্ডন বাংলা ডেস্ক ::

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূর আলমকে ক্লোজড করার দুইদিন পর এবার একই থানার ড্রাইভার ওয়াসিমকেও ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

 

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার এমএএন সাজেদুর রহমান।

 

 

পুলিশ সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর রাতে চুনারুঘাট থানার ওসি নূর আলমের সরকারি বাসা থেকে প্রায় ৪ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।

 

চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওসির ব্যক্তিগত গাড়িচালক ওয়াসিমের বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় ওসি নিজেই অভিযানে নেতৃত্ব দেন।

 

তল্লাশির সময়কার প্রায় ৬ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রথমে ওসি নূর আলমকে এবং পরবর্তীতে গাড়িচালক ওয়াসিমকে ক্লোজড করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930