সিলেটে গোয়েন্দাদের দেখে দৌড় : মিললো সিএনজি ভর্তি মাদক

প্রকাশিত: 1:14 PM, September 16, 2025

সিলেটে গোয়েন্দাদের দেখে দৌড় : মিললো সিএনজি ভর্তি মাদক

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৩৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এসময় ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি জব্দ করা হয়।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৭টা ২০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন ছালিয়া সাকিনস্থ কোম্পানীগঞ্জ বাইপাসের পাগলামোড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

পুলিশ জানায়, চেকপোস্ট দেখে সিএনজিতে থাকা অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি দৌড়ে সালুটিকর ব্রিজের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে সিএনজিটি তল্লাশি করে পিছনের সিট থেকে হলুদ রঙের প্লাস্টিকের বস্তায় রাখা ১৩৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় সিএনজির সঙ্গে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি, মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30