নবীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডের আসামী দিলাল পুলিশের হাতে গ্রেফতার

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৫

নবীগঞ্জে কৃষক হত্যাকাণ্ডের আসামী দিলাল পুলিশের হাতে গ্রেফতার

প্রতিনিধি/হবিগঞ্জ::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা গ্যাস ফিল্ড এলাকায় সিএনজি ও টমটম গাড়ির ভাড়া নিয়ে সংঘর্ষে নিহত কৃষক ছাব্বির মিয়ার হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃত আসামি ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুড়া গ্রামের ইশাদ উল্লার পুত্র দিলাল মিয়া (৪০)। তিনি ঐ হত্যা মামলার এজাহারভুক্ত ৩৫ নং আসামী।

 

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

 

এর পূর্বে গত ৭ সেপ্টেম্বর মামলার ৫ নং আসামী কাকুড়া গ্রামের জোবায়েরকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে এ মামলায় এ পর্যন্ত দুইজন আসামীকে গ্রেফতার হয়।

 

এ ব্যাপারে ইনাতগঞ্জ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 

 এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামানও গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর সকালে ৪নং দীঘলবাক ইউনিয়নের জামারগাঁও-রাধাপুর গ্রামের ব্যবসায়ী আফজল মিয়া ও ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা-করিমপুর গ্রামের টমটম ও সিএনজি চালকদের মধ্যে ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয়।

 

বিষয়টি মুহূর্তেই সংঘর্ষে রূপ নেয়। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে অন্তত ৫০ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে ২০ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ চলাকালে ঘটনাস্থলেই প্রাণ হারান কৃষক ছাব্বির মিয়া।

 

পরে নিহতের বড় ভাই আবুল হোসেন বাদী হয়ে নবীগঞ্জ থানায় ৬১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে আরও ১৫০ থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930