সিলেট ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত প্রায় ৮টায় উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের সেলুয়া সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় মদ গুলো জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর পরিচালক (অধিনায়ক) লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সেলুয়া বিওপির একটি টহলদল দায়িত্ব পালন কালে সীমান্ত হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশ অভ্যন্তরে সেলুয়া ১২নং নামক স্থানে বেশ কিছু প্লাস্টিক বোতল ও জার পড়ে থাকতে দেখে।
পরে দেখা যায় বোতল ও জার গুলো চোলাই মদে ভরপুর। কিন্তু কোনো মালিক পাওয়া যায়নি। এমতাবস্থায় ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার সিজার মূল্য ১৫ হাজার টাকা। এ বিষয়ে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে।