শান্তিগঞ্জে চলন্ত সিএনজি থেকে পড়ে প্রাণ গেল কিশোরীর

প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৫

শান্তিগঞ্জে চলন্ত সিএনজি থেকে পড়ে প্রাণ গেল কিশোরীর

লন্ডন বাংলা ডেস্ক ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক কিশোরী চলন্ত সিএনজিতে পড়ে গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সুনামগঞ্জ-দিরাই সড়কের উপর নোয়াখালী বাজারে এ ঘটনাটি ঘটে।

মৃত জেলি আক্তার (১৭) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামের আরজু মিয়ার মেয়ে।
 

জানা যায়, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলি আক্তার তার মামার বাড়ি সুনামগঞ্জ সদর থানাধীন দক্ষিণ আরফিননগর থেকে নিজ বাড়িতে ফেরার পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের উপর নোয়াখালী বাজার যাওয়ার আগে চলন্ত সিএনজিতে পা পিছলে পড়ে যান।
 

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আহত কিশোরীকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃতের মামাতো ভাই হাফিজ আবু তালহা এই দুর্ঘটনার তথ্য জানান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930