জৈন্তাপুর সীমান্ত থেকে বিপুল সংখ্যক গরু ও মহিষ আটক

প্রকাশিত: 2:47 PM, September 21, 2025

জৈন্তাপুর সীমান্ত থেকে বিপুল সংখ্যক গরু ও মহিষ আটক

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ভারতীয় গরু ও মহিষ আটক করেছে বিজিবি। রবিবার বিজিবি ১৯ ব্যাটালিয়নের আওতাধীন জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়।

 

বিজিবি সূত্র জানায়, রবিবার জৈন্তাপুরের কমলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৬টি মহিষ আটক করা হয়। আটক মহিষের মূল্য ১০ লাখ ৮০ হাজার টাকা।

 

এছাড়া শনিবার জৈন্তাপুর সীমান্ত থেকে  ১০টি গরু ও ৪টি মহিষ আটক করা হয়। আটককৃত গরু ও মহিষের বাজার মূল্য প্রায় ২৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জুবায়ের আনোয়ার জানিয়েছেন আটক পশুর মোট মূল্য ৩৩ লাখ ৮০ হাজার টাকা।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30