সিলেটের সড়কে অভিযান অব্যাহত : আরো ৬৬টি গাড়ি জব্দ

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫

সিলেটের সড়কে অভিযান অব্যাহত : আরো ৬৬টি গাড়ি জব্দ

লন্ডন বাংলা ডেস্ক ::

সিলেট নগরে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। সোমবার থেকে শুরু হওয়া এ অভিযানের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আরো ৬৬টি গাড়ি আটক ও ১৮টি মামলা হয়েছে।

 

 

মঙ্গলবার সকাল ৮টা থেকে নগরের বিভিন্ন মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন। বেলা ১১টা পর্যন্ত ৬৬টি যানবাহন আটক ও ১৮টি মামলা করা হয়।

 

 

আটক গাড়ির মধ্যে রয়েছে ৪৫টি ব্যাটারিচালিত রিকশা, ৪টি সিএনজি অটোরিকশা, ৩টি লেগুনা, ১২টি মোটরসাইকেল ও ২টি ট্রাক।

 

 

মামলার মধ্যে সিএনজির বিরুদ্ধে ১০টি, মোটরসাইকেলের বিরুদ্ধে ৪টি, ট্রাকের বিরুদ্ধে ৩টি এবং মাইক্রোবাসের বিরুদ্ধে একটি।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

 

 

উল্লেখ্য, গত সপ্তাহে সড়ক শৃঙ্খলা ফেরাতে পাঁচ দফা নির্দেশনা জারি করে এসএমপি। এতে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন ও ভুয়া নম্বর প্লেটযুক্ত যানবাহনের চলাচল নিষিদ্ধ করা হয়। অনুমোদিত স্ট্যান্ড ছাড়া অন্য কোথাও অটোরিকশা পার্কিং করা যাবে না বলেও নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মোটরসাইকেল চালক ও আরোহীর জন্য হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করা হয়।

 

 

এসএমপি কমিশনারের ভাষায়, নগরবাসীর ভোগান্তি কমানো এবং দুর্ঘটনা প্রতিরোধে এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কোনোভাবেই অনুমোদনবিহীন বা নিয়ম অমান্যকারী যানবাহন চলতে পারবে না।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930