জ্যামাইকায় করোনায় সিলেটের গোলাপগঞ্জের নিশাতের মৃত্যু

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

জ্যামাইকায় করোনায় সিলেটের গোলাপগঞ্জের নিশাতের মৃত্যু

ডেস্ক রিপোর্টঃঃ

জ্যামাইকার হিলসাইড ১৫০ বসবাসরত নিশাত চৌধুরী (৩২) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। সিলেটের গোলাপগঞ্জের লক্ষ্মীপাশা গ্রামের প্রয়াত তাহির চৌধুরীর মেয়ে নিশাত স্বামীসহ জ্যামাইকায় থাকতেন। সোমবার সকালে হাসপাতাল থেকে ফোন করে তাঁর মৃত্যুর সংবাদ পরিবারকে জানানো হয়েছে।

 

এছাড়া রোববার রাত পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় নিউইয়র্কে আরও আটজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নিউইয়র্কে ২৩ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। যুক্তরাষ্ট্রে সর্বমোট ২৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে সোমবার দুপুর পর্যন্ত জানা গেছে। তে পেরেছি।

 

করোনাভাইরাসে একের পর এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। শোকে স্তব্ধ কমিউনিটিতে অনেক প্রবাসীর করোনায় আক্রান্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930