ফার্মগেট, তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩০

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

ফার্মগেট, তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৩০

লন্ডন বাংলা ডেস্ক ::

রাজধানীর ফার্মগেট ও তেজগাঁও এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ৩০ জনকে আটক করেছে পুলিশ। এ সময় চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

 

তিনি বলেন, ‘এখন পর্যন্ত ৩০ জনকে আটক এবং চারটি ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, শেষ হলে বিস্তারিত জানানো হবে।

 

 

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পানি ভবনের সামনে থেকে চারটি ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা তালেবুর রহমান আরও জানান, এ বিষয়ে আজ বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মো. নজরুল ইসলাম।

 

 

পুলিশের দাবি, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে এই নাশকতা চালানো হচ্ছিল। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031