তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২৫

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

লন্ডন বাংলা ডেস্ক ::

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভাতিজা ও ভোলার দিঘলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বুধবার দুপুরে রাজধানীর মালিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এদিন দুপুরে সিটিটিসির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগের গুলবাগ থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি দেওয়া, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে।

 

 

পুলিশের এ কর্মকর্তা বলেন, স্বপনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031