প্রতিনিধি/সুনামগঞ্জ::
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১১ লিটার চোলাই মদ ও ১৫০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ সুভাষ রবিদাস (৪৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সুভাষ রবিদাস উপজেলার পান্ডারগাও ইউনিয়নের ডাউকের কাড়া গ্রামের গেদুয়া রবিদাসের পুত্র।
জানা গেছে, বুধবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযানে নিজ বসতঘর থেকে মদ তৈরির উপকরণ ও চোলাই মদসহ আসামি সুভাষ রবিদাসকে গ্রেফতার করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।