সিলেট ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৫
প্রতিনিধি/যুক্তরাজ্য::
যুক্তরাজ্য থেকেও সিলেট-২ আসনে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতে অব্যাহত সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন ওসমানীনগর উপজেলার যুক্তরাজ্য যুবদলের দ্বায়িত্বশীলরা। যার ধারাবাহিকতায় নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদি লুনার হাতকে শক্তিশালী করতে মঙ্গলবার যুক্তরাজ্যস্থ হোয়াটচ্যাপলে একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও গেট টুগেদার।
সভায় অংশ নিয়ে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদি লুনার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ অব্যাহত কার্যক্রম পরিচালনার অঙ্গিকার ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

এসময় উন্মক্ত আলেচনা সভায় অংশ নেন, ওসমানীনগর উপজেলার বাসিন্দা যুক্তরাজ্য যুবদলের সহ-সভাপতি আখতার আহমদ শাহিন, সানুর মিয়া, আব্দুল খয়ের, সুপান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলী রিপন, তারেক আল জুবায়ের, জামিল হোসেন খাঁন, এমরান আহমদ, গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক শিপন আহমদ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম জিলু, সদস্য ইসতিয়াক আহমদ।
উপস্থিত ছিলেন, যুবদল নেতা ফুলন মিয়া, আতিকুল আলম, শেখ মোহাম্মদ সাইদুল হক, অপু আহমদ, সালমান উদ্দিনসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আমলে নানা হামলা মামলায় নির্যাতিত হয়েও নেতাকর্মীদের আগলে রেখেছেন সাবেক সংসদ সদস্য নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদি লুনা। সিলেট-২ আসনের উন্নয়নে লুনার গুরুত্ব অপরীসীম। তাই এই আসনের কান্ডারি তাহসিনা রুশদির লুনার বিজয় নিশ্চিত করে এম. ইলিয়াস আলীর অসমাপ্ত উন্নয়ন ও স্বপ্ন পুরণ করতে হবে।
এসময় যুক্তরাজ্য বসবাসকারী যুক্তরাজ্য যুবদলের দ্বায়িত্বশীল ওসমানীনগর উপজেলার বাসিন্দারা লুনার বিজয় নিশ্চিতে ঐক্যবদ্ধ ভাবে ধারাবাহিক কার্যক্রম পরিচালনার অঙ্গিকার ব্যাক্ত করেন।
এদিকে, আগামী ৬ অক্টোবর হোয়াটচ্যাপলে বৃহৎ পরিষরে আলোচনা সভার আয়োজন করা হবে বলে জানান তারা।

