সিলেট |
প্রকাশিত: 6:33 PM, September 27, 2025
লন্ডন বাংলা ডেস্ক ::
সিলেট নগরীতে একাধিক চুরি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মো. আলী খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স স্থানীয় জনগণের সহায়তায় অভিযান চালায়। এ সময় জালালাবাদ থানার পল্লবী আবাসিক এলাকা থেকে হৃদয় আহমেদ ঝাড়ু (৩০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়।
তিনি সিলেট নগরীর খুলিয়াপাড়া এলাকার নিলীমা-১২ বাড়ির বাসিন্দা শুক্কুর মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, গ্রেফতার হৃদয় আহমেদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।