সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৫
লন্ডন বাংলা ডেস্ক ::
রাজধানীর আজিমপুর কবরস্থানের বিপরীতে দায়রা শরীফ আবাসিক এলাকায় হাজী সেলিমের বাড়িতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুলশান আরা মাসুদা নামে পরিচিত ১২তলা ওই ভবনটিতে এ অভিযান শুরু হয়।
জানা গেছে, ভবনটির আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।
গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।
এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলো জানিয়েছে যৌথ বাহিনী।