সীমিত আকারে অফিস-আদালত চলবে :প্রধানমন্ত্রী

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

সীমিত আকারে অফিস-আদালত চলবে :প্রধানমন্ত্রী

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মানুষের আয়-উপার্জনের যেন কোনো সমস্যা না হয় সেজন্য অফিস-আদালত সীমিত আকারে চালু রাখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার গণভবন থেকে ৬৪ জেলা প্রশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘সীমিত আকারে আমাদের অফিস-আদালত যা কিছু চলার সেটা আমরা কিছু কিছু করে দেব। সেটা আমি বসে দেখব, কোনটা কি করা যায়।

শেখ হাসিনা বলেন, ‘অনেক উন্নত দেশকে আমরা দেখছি। সেখানে কত মানুষ মারা যাচ্ছে, সংক্রমিত হচ্ছে, মানুষের দুর্ভোগ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। সেইক্ষেত্রে ভূখণ্ডের দিক থেকে আমরা ছোট, জনসংখ্যার দিক থেকে বিশাল জনসংখ্যা। সেই অবস্থায়ও আমি বলব, আমরা সচেতনতা সৃষ্টি করতে পেরেছি।

 

‘সেক্ষেত্রে যারা কাজ করেছেন সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই। প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলেই এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি’, যোগ করেন তিনি।সরকারপ্রধান আরও বলেন, ‘তারপরও আমি বলব এই সমস্যাটা এখনো যায়নি। এটা সারা বিশ্বব্যাপী রয়ে গেছে যেহেতু, আর আমরা বিশ্ব থেকে তো দূরে না। সবচেয়ে বড় কথা এখন যোগাযোগমাধ্যম আছে। যেকোনো তথ্য দ্রুত পৌঁছানো যায় তথ্য আমরা দ্রুত পেতে পারি। সেক্ষেত্রে আমি মনে করি আমাদেরকে আরও সচেতন থাকা দরকার।’

 

এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাসভবন গণভবন থে‌কে এ ভিডিও কনফারেন্স শুরু হয়। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকরা (ডিসি) ছাড়াও ভিডিও কনফারেন্সে জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় যুক্ত ছিল।

Spread the love

আর্কাইভ

December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031