নিউইয়র্কে করোনায় বাংরাদেশি সাংবাদিকের মৃত্যু

প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২০

নিউইয়র্কে করোনায় বাংরাদেশি সাংবাদিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন প্রবাসী সাংবাদিক এ হাই স্বপন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকাতে একটি হাসপাতালে বাংলাদেশ সময় রাত পৌনে এগারোটায় তিনি ইন্তেকাল করেন।

 

জানা গেছে, গত শুক্রবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন স্বপন। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগ ও কিডনি সমস্যায় ভুগছিলেন। দুই বছর আগে নিউইয়র্কে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এরপর তার কিডনি বিকল হয়ে যাওয়ায় তা ট্রান্সপ্লান্টের প্রস্তুতি চলছিল। এর মধ্যে সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষায় তার করোনা সংক্রমণ ধরা পড়ে।

উল্লেখ্য, নিউইয়র্কে যাওয়ার আগে তিনি মানবজমিন এর সিনিয়র ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক বাংলাবাজারের সঙ্গেও যুক্ত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31