ফ্যাসিস্ট হাসিনা সতরে বছর ষড়যন্ত্র করে বিএনপিকে ভাঙতে পারেনি আর ৫ আগস্টে ফ্যাসিস্টের পতনের পর বিএনপিকে নিয়ে নতুন করে আবার ষড়যন্ত্র চলছে তাতেও কোনো লাভ হবে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান।
তিনি বলেন,বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে। বিএনপির বিরুদ্ধে গুজব ছড়িয়ে ষড়যন্ত্র করে লাভ হবে না। তারেক রহমানের নেতৃত্বে জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।
শুক্রবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাস্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ কালে পথ সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি মাহবুবুর রহমান কথা গুলো বলেন।
তিনি আরও বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত সতের বছর বিএনপির বিরুদ্ধে অপপ্রচার সহ লাখো নেতা কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা করেও বিএনপিকে জনগণের কাছ থেকে দূরে রাখতে পারে নাই।
তিনি আরও বলেন,রাস্ট্র মেরামতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। জনগণের কাছে তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। আমি বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে সামনের সারিতেই ছিলাম।দৃঢ় বিশ্বাস আমার দল আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে আগামী নির্বাচনে মূল্যায়ন করবে।