১১ দিনেই রেমিট্যান্স এল ১২ হাজার ২৪ কোটি টাকা

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

১১ দিনেই রেমিট্যান্স এল ১২ হাজার ২৪ কোটি টাকা

আন্তজাতিক ডেস্ক ::

চলতি অক্টোবরের প্রথম ১১ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৯৮ কোটি ৬৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১২ হাজার ২৪ কোটি টাকা (প্রতি ডলার ১২১.৭৫ টাকা)। আজ রোববার এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রতিবেদনে জানা গেছে, চলতি মাসে গড়ে প্রতিদিন প্রবাসীরা দেশে পাঠাচ্ছেন ৮ কোটি ৯৭ লাখ ৮২ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় বেশি। ২০২৪ সালের অক্টোবরে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছিল ৭ কোটি ৯৮ লাখ ডলার। গত সেপ্টেম্বরেও প্রতিদিন গড়ে ৮ কোটি ৯৫ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা।

 

 

 প্রবাসীদের পাঠানো ১১ দিনের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যেমে এসেছে ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ডলার। রাষ্ট্রায়ত্ত খাতের বিশেষায়িত বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০ কোটি ২৯ লাখ ৭০ হাজার ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৮ কোটি ৪০ লাখ ৮০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৪০ হাজার ডলার।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031