সিলেট ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই হাসিমাবাদ গ্রামে প্রয়াত আলহাজ শফিকুল আহমদ ভূইয়া প্রতিষ্ঠিত আলহাজ শফিকুল আহমদ ভূইয়া হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার বড় হুজুর হাফিজ মাওলানা আহমদ শফি।
এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত আলহাজ শফিকুল আহমদ ভূইয়ার জামাতা যুক্তরাজ্য প্রবাসী মাসুদ আলম চৌধুরী, তাঁর পিতা-মাতা সহ আত্মীয়স্বজন, তরুণ সমাজসেবক রুবেল আহমদ ভূইয়া, আরজু মিয়া, মাসুদ আজহার প্রমূখ।