মনু নদের বাঁধে ভাঙন : বেপরোয়াভাবে বালু উত্তোলনের অভিযোগ স্থানীয়দের

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

মনু নদের বাঁধে ভাঙন : বেপরোয়াভাবে বালু  উত্তোলনের অভিযোগ স্থানীয়দের

লন্ডন বাংলা ডেস্ক ::

মৌলভীবাজারের রাজনগরে মনু নদের বাঁধে আকস্মিক ভাঙন দেখা দিয়েছে।

 

উপজেলার টেংরা ইউনিয়নের গণেশপুর এলাকায় এ ভাঙন দেখা দেয়। মনু নদীর তীর রক্ষায় সরকারের হাজার কোটি টাকা ব্যয় করা হলেও  তা বিফলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।  ফলে এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা তুজ জাহরা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ বিন ওয়ালিদ ভাঙন কবলি এলাকা পরিদর্শন করেছেন।

 

 

স্থানীয়দের অভিযোগ, অধিক পরিমাণে এই নদ থেকে বালু উত্তোলনের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ঘটনাস্থল পরিদর্শন না করে কিছু বলা যাচ্ছে না।

 

 

বুধবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে গণেশপুর এলাকায় বিকট আওয়াজ পেয়ে এলাকাবাসী ঘর থেকে বের হন। তারা নদের কাছে গিয়ে দেখেন বাঁধের কিছু অংশ ধসে পড়েছে।

 

 

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সরেজমিনে ঘটনাস্থালে গেল স্থানীয় বাসিন্দা তাজুদ মিয়া এ প্রতিবেদককে বলেন, ‍“আমরা এই নদের পাড়ে বসবাস করি। আমার একটি বাড়ি এই নদ নিয়ে গেছে, এখন আরেকটি বাড়ি বিলীন হওয়ার পথে। বাঁধে ধস দেখা দিয়েছে।”

 

অপর বাসিন্দা রুহেল মিয়া বলেন, “বাঁধে ভাঙন বৃদ্ধির শঙ্কায় আমি রাত থেকে আতঙ্কে আছি।”

 

 

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি ভাঙন এলাকা দেখেছি। সামনে চর দিয়েছে নিচের দিকে দেবে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছে।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031