সিলেট ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫
প্রতিনিধি / জগন্নাথপুর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা চা দোকান ব্যবসায়ী কানু কুমার রায়ের ছেলে কিশোর কুমার রায় এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
তিনি সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতীত্বের সাথে উত্তীর্ণ হন। তার কৃতীত্বপূর্ণ ফলাফলে পরিবার সহ আত্মীয়-স্বজন আনন্দিত হয়েছেন।
মেধাবীমুখ কিশোর কুমার রায় ভবিষ্যতে উচ্চ শিক্ষিত হতে চায়। সে ও তার পরিবার সবার কাছে আশির্বাদ প্রার্থী।