সিলেটে করোনা সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের অবস্থা আশঙ্কাজনক

প্রকাশিত: 1:18 PM, April 1, 2020

সিলেটে করোনা সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের অবস্থা  আশঙ্কাজনক

ডেস্ক রিপোর্টঃঃ

সিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের বর্তমানে করোনা সন্দেহভাজন ইউনিটে ৪ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে ২ জনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে বাকি দুজনের অবস্থা স্থিতীশিল রয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র।

 

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে ২ জন রোগী ছিলেন। তাদের মধ্যে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। আজ রাতে অথবা আগামীকাল তাদের রিপোর্ট আসবে। তাদের মধ্যে একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তবে অপর জনের অবস্থা স্থিতীশিল।

 

তিনি আরো জানান, মঙ্গলবার সন্ধ্যার পরে আরো ২ জন হাসপাতালে এসে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। এই দুজনের মধ্যেও একজনের অবস্থা কিছুটা আশঙ্কাজনক। তবে ভর্তি হওয়া আরেকজনের শারীরিক অবস্থা তেমন আশঙ্কাজনক নয় বলে জানান ডা. সুশান্ত।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30