ছাতকে স্বামীকে খুন করে বস্তাবন্দি করে খালে ফেলে রাখে স্ত্রী

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫

ছাতকে স্বামীকে খুন করে বস্তাবন্দি করে খালে ফেলে রাখে স্ত্রী

লন্ডন বাংলা ডেস্ক ::

 

সুনামগঞ্জের ছাতকে ব্যবসায়ী মো. জিয়াউর রহমানকে খুন করে বস্তাবন্দি করে লাশ ফেলে রাখা হয়েছিল খালে। পরে র‌্যাবের তদন্তে বের হয়ে এসেছে আসল ঘটনা। স্ত্রী নিজেই স্বামীকে খুন করে সাজিয়ে ছিল এ নাটক।

 

 

শুক্রবার ভোররাতে ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের গহরপুর এলাকায় অভিযান চালিয়ে রানু বেগম (৩৭) নামের ওই গৃহবধূকে গ্রেফতার করে। রানু ওই গ্রামের নিহত ব্যবসায়ী মো. জিয়াউর রহমানের স্ত্রী।

 

এর আগে গত ২৬ অক্টোবর র‌্যাব নিহত মো. জিয়াউর রহমানের সৎভাই মো. বাবুল মিয়াকে গ্রেফতার করেছিল।

 

 

র‌্যাব জানায়, মো. জিয়াউর রহমান ছাতক উপজেলার মহদী এলাকার একজন ব্যবসায়ী। গত ১০ সেপ্টেম্বর সকাল ৯টায় স্ত্রী রানু বেগম ফোন করে জিয়াউরের ভাইকে জানায় মহদী গ্রামের আন্দোয়া খালের মধ্যে একটি বস্তাবন্দি লাশ পাওয়া গেছে। রানু আরও জানায়, ৮ সেপ্টেম্বর থেকে জিয়াউর রহমান নিখোঁজ ছিল। পরে বস্তাবন্দি লাশ জিয়াউরের রহমানের বলে সনাক্ত হয়।

 

 

এ ঘটনায় জিয়াউর রহমানের ছোট ভাই বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর র‌্যাব তদন্তে নেমে জানতে পারে জিয়াউর রহমানের সৎভাই বাবুল মিয়ার সাথে তার স্ত্রীর পরকিয়ার সম্পর্ক ছিল। এর জের ধরে স্ত্রী ও সৎভাই মিলে তাকে খুন করে লাশ বস্তাবন্দি করে খালে ফেলে রেখেছিল।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930