কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৫

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

লন্ডন বাংলা ডেস্ক ::

 

২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৬ সালের ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ বছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) ।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার ড. হেলাল উদ্দীন।

 

 

তি‌নি জানান, ভর্তি পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলবে। পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয় গাকৃ‌বি করবে। এ ছাড়া ACAS–এর অনলাইন আবেদনের গ্রহণ শুরু হবে ২৫ নভেম্বর থেকে এবং চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা, আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে অফিসিয়াল ACAS ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

কৃষি গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930