প্রতিনিধি / সুনামগঞ্জ ::
সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে দোয়ারাবাজার উপজেলার সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজে সমিতির সাধারণ সম্পাদক ছায়াদ মিয়ার সঞ্চালনায় সমিতির সভাপতি শমশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি’র) সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সামছুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সমুজ আলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হোসনা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, “শিক্ষা জাতির শ্রেষ্ঠ সম্পদ। মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি প্রদান শুধু তাদের আত্মবিশ্বাসই বাড়ায়নি বরং অন্যদেরও অনুপ্রাণিত করে।” তারা সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির এমন প্রশংসনীয় উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেন। শিক্ষা ও সমাজ কল্যাণে সেবার মানোন্নয়ন বাড়াতে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান বক্তারা।
আরও বক্তব্য রাখেন মোহনলাল দাস মৃদুল, আব্দুল হান্নান, উপজেলা প্রেসক্লাব সভাপতি কামাল উদ্দিন, মাও. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যক্ষ অসীম মোদক, ইউপি চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা জামায়াতের আমীর হারুন রশীদ, মহিতোষ মজুমদার বসু, ফখর উদ্দিন প্রমূখ।
পরিশেষে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের মোট ৩২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্মারক ও বৃত্তি (নগদ অর্থ) প্রদান করা হয়।