সাবেক ভূমিমন্ত্রী,মুক্তিযোদ্ধা শামসুর রহমান আর নেই

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২০

সাবেক ভূমিমন্ত্রী,মুক্তিযোদ্ধা শামসুর রহমান আর নেই

লন্ডন বাংলা ডেস্কঃঃ
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ দিলু মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

 

পরিবার সূত্রে জানা গেছে, শামসুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যা ও দুরারোগ্য রোগে ভুগছিলেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্যের লন্ডনে গিয়ে চিকিৎসা নেন। এরপর দেশে ফিরে এসেছে বেশ কিছুদিন ধরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

 

শামসুর রহমান ১৯৪০ সালের ১০ মার্চ পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের চর শানিরদিয়াঢ় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনে ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। এই বীর মুক্তিযোদ্ধা পরপর পাঁচবার পাবনা-৪ আসন থেকে নির্বাচিত সাংসদ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

এদিকে, শামসুর রহমান শরীফ দিলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘শামসুর রহমান শরীফ দিলু’র মতো জনবান্ধব রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির এক অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান বলেও শোকবার্তায় জানানো হয়।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031