ধর্মপাশায় বিনা মূল্যে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২৫

ধর্মপাশায় বিনা মূল্যে কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ

প্রতিনিধি / সুনামগঞ্জ::

 

 

রবি/২০২৫-২৬ মৌসুমে বোরো আবাদ বৃদ্ধি করতে সরকারী প্রণোদনা কর্মসূচির আওতায় সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগরের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

 

 

 

মঙ্গলবার দুপুরে ধর্মপাশা উপজেলা কৃষি অফিস চত্বরে সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ মোশারফ হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন। দুই উপজেলায় মোট ১ হাজার ৮০০ জন কৃষককে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও উচ্ছ ফলন শীল ধানের বীজ এবং ২ হাজার ৪০০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড ধান বীজ পাচ্ছেন।

 

 

 

এ সময় সুনামগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ ওমর ফারুক,ধর্মপাশা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আসয়াদ বিন খলিল রাহাত উপস্থিত ছিলেন।

 

 

 

কৃষি বিভাগ জানায়, এই সহায়তায় হাওর অঞ্চলের বোরো উৎপাদন আরও বাড়বে এবং কৃষকরা উপকৃত হবেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31